শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বগুড়ায় ১১ বছর পর ধর্ষণ মামলার রায়ে হায়দার আলী (৫২) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ ঘোষণা দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি। দণ্ডপ্রাপ্ত হায়দার বগুড়ার গাবতলীর উপজেলার পদ্মপাড়া গ্রামের বাসিন্দা।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) আশেকুর রহমান সুজন বলেন, হায়দার আলী মাঝে মধ্যে প্রতিবেশী ওই ছাত্রীকে পড়াতেন। ২০১১ সালের ২৩ মে রাতে পড়ানোর কথা বলে হায়দার তাকে ধর্ষণ করেন। অন্য প্রতিবেশিরা টের পেলে হায়দার পালিয়ে যান। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা থানায় মামলা করেন। ঘটনা প্রমাণিত হওয়ায় বিচারক হায়দারের যাবজ্জীবন সাজা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023