শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে উল্লেখযোগ্য হারে। বিশ্বজুড়ে চাহিদা নিয়ে উদ্বেগ বাড়ায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী। কারণ বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও চীনে করোনা শনাক্তের হার বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের। আজ বুধবার (৪ জানুয়ারি) বিকেলের দিকে গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৮৮ বা দুই দশমিক তিন শতাংশ কমে ৮০ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৬৮ অথবা দুই দশমিক দুই শতাংশ কমে ৭৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম চার শতাংশের বেশি কমে যায়, যা গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ পতন। পিভিএম তেল বিশ্লেষক স্টিফেন ব্রেনক বলেছেন, বিশ্ব অর্থনীতির অবস্থা সম্পর্কে উদ্বেগগুলেঅ ব্যবসায়ীদের মনের সামনে ও কেন্দ্রবিন্দুতে রয়েছে, যা অদূর ভবিষ্যতেও থাকবে। এদিকে চীনা সরকার ২০২৩ সালের প্রথম ব্যাচে পরিশোধিত তেল পণ্যের রপ্তানি কোটাও বাড়িয়েছে, যা দুর্বল অভ্যন্তরীণ চাহিদার ইঙ্গিত দেয়। তাছাড়া শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ফেব্রুয়ারিতে এশিয়ায় তার ফ্ল্যাগশিপ আরব লাইট অপরিশোধিত গ্রেডের দাম আরও কমাতে পারে। এর আগে চলতি মাসের জন্য তারা মূল্য ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023