শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই লাগে: মিম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বিয়ের আগে মিম ও সনি প্রায় সাত বছর লুকিয়ে প্রেম করেছেন। প্রেম এতই গোপন ছিল যে, কেউ-ই টের পায়নি। এমনকি কখনো গুঞ্জনও উঠেনি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সুক্ষ্মভাবেই সামলেছেন তারা।

আজ তাদের বিয়ের এক বছর পূর্ণ হলো। এখনো স্বামীর জন্য পাগল তিনি। এমন কথাই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২২ সালের ৪ জানুয়ারি জমকালো আয়োজনে প্রেমিক সনি পোদ্দারের গলায় পরিয়েছিলেন মালা। সেটার কয়েক ঝলক দেখালেন সোশ্যাল মিডিয়ায়।

মিম ও সনি অবস্থান করছেন দুবাইয়ে। সেখানেই জমেছে তাদের প্রথম বিয়েবার্ষিকীর আয়োজন। দুজন মিলে দুবাইয়ের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন, পরম ভালোবাসায় বন্দি হচ্ছেন স্থিরচিত্রে।
কয়েকটি ছবি পোস্ট করে বুধবার দুপুরে মিম লিখেছেন- ‘৩৬৫ দিন পর এবং আমি এখনো তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।’

এর আগে মঙ্গলবার মিম-সনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত মিরাকল গার্ডেনে। সেখানেও স্বামীর বুকে-বাহুতে মাথা রেখে পোঁজ দিয়েছেন ক্যামেরায়। সঙ্গে বললেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো।’

স্বামীর কাছে মিমের প্রেমময় আবদার- ‘আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনই সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023