শিরোনাম :

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বগুড়ায় রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। সদর উপজেলার শহরদীঘি এলাকায় আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে এসআই জানান, সকাল ৮টার দিকে শহরদীঘি এলাকায় রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন ওই যুবক। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে ভাঙা ট্যাব, হেডফোন ও মানিব্যাগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ওই যুবকের পরিচয় বের করতে পিবিআই আঙুলের ছাপ নিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023