গর্ভবতীরা প্রাইভেট হাসপাতালে গেলেই সিজার করে দেওয়া হয়: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘চিকিৎসার জন্য গর্ভবতী নারীরা প্রাইভেট হাসপাতালে গেলেই তাদের সিজার করে দেওয়া হয়।’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আরবার হেলথ সার্ভে-২১’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারটির আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (নিপোর্ট)।

জাহিদ মালেক বলেন, ‘সরকারি হাসপাতালে প্রয়োজন ছাড়া সিজার হয় না। কারণ সিজার হলে তাদের আলাদা কোনো লাভ নেই। কিন্তু প্রাইভেট হাসপাতালে সিজার হলেই অতিরিক্ত সুবিধা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাইভেট হাসপাতালগুলো সবসময় ব্যবসায়িক স্বার্থ লালন করে। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি করা হয়। প্রাতিষ্ঠানিক ডেলিভারি আমাদের আরও বাড়াতে হবে। তাহলে শিশু ও মাতৃমৃত্যু কমে যাবে। এক্ষেত্রে ২৪ ঘণ্টা সেবাদানের ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে মাঠের যদি সঠিক তথ্য পাই, তাহলে মূল চিত্রটা আমাদের কাছে আসে। কাজের ক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে আছি, কতটুকু সফলতা অর্জন হয়েছে সেটাও জানতে পারি। সবমিলিয়ে আমাদের করণীয় ঠিক করতে পারি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপোর্টের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো. শাহজাহান। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার এবং চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023