শিরোনাম :

দুপচাঁচিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

সোমবার দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এ দিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনা শিস্, বেসরকারি সংস্থা সোভার নির্বাহী পরিচালক আনোয়ার উল আজাদ লিটন প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ্ মোঃ নূহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023