শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

গতকাল বুধবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মাদক বিক্রেতা, মাদকসেবী, মটরসাইকেল চোর ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় পুলিশ ডাকাতি চেষ্টা মামলার আসামি উপজেলার ভাটাহার গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে আব্দুর রহিম বুলু (৩৪), পাশ্ববর্তি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের কারগুল ইসলামের ছেলে হারুনুর রশিদকে (৩৪), মাদক বিক্রেতা তালোড়ার পলিপাড়া এলাকা থেকে আবু তালেবের ছেলে নুর ইসলামকে (৫২) তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। ওই রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকসেবী মন্ডলপাড়ার ইসমাইল হোসেনের ছেলে রায়হান আলী (৩৬), মটরসাইকেল চোর পাঁচোশা গ্রামের সামাদ মন্ডলের ছেলে রমজান মন্ডল (৩৫) এবং গ্রেফতারী পরোয়ানামুলে তালুচ এলাকার মৃত খয়বর আলীর ছেলে মুকুল হোসেনকে আটক করার সময় পুলিশকে বাঁধা প্রদান ও আসামি ছিনিয়ে নেওয়ার অপরাধে মৃত খয়বর ফকিরের ছেলে মোস্তফা ওরফে কানু (৪৪), হেলাল উদ্দীনের ছেলে ইমরান হোসেন (৩৬) ও তালুচ ফকিরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলাম (২২) সহ সন্দেহজনক ঘোরাফেরাকালে খিহালী দক্ষিণপড়াার সামাদুলের ছেলে সাহাদত হোসেন (৪৩) ও আশরাফ আলীর ছেলে রাছেদ মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023