শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

পরিচয় মিললো কলেজে পড়ে থাকা সেই অজ্ঞাত লাশের

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

বগুড়ার আজিজুল হক কলেজ মাঠ থেকে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম সুমন কুমার কুন্ডু (৪৫)। আদমদিঘী বিহীগ্রামের মৃত সুনীল কুমার কুন্ডুর বড় ছেলে তিনি। তবে সে বগুড়া সদরের কালিতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। কর্ম না থাকায় দীর্ঘদিন ধরে ভবঘুরে ছিলেন।নিহতের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে। আজ বৃস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন নিহতের ছোট ভাই সঞ্জয় কুমার কুন্ডু।সঞ্জয় কুমার কুন্ডু জানিয়েছেন,আমরা পারিবারিকভাবে আলাদা আলাদা বাসায় থাকতাম। তবে কি কারণে সে এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি বলতে পারছি না।
নিহতের স্ত্রী চুমকি রাণী জানান, গতকাল বুধবার দুপুরে আমি ওয়াশরুমে ছিলাম। সেসময় আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে মোবাইল ও প্রয়োজনীয় ম্যানিবাগ রেখে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।
এর আগে এদিন সকাল ৭টার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের কমার্স ভবনের সামনে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
সেসময় স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল জানান, সকালে কলেজ মাঠে খেলার সময় শিক্ষার্থীরা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে প্রাথমিক অবস্থায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য মরদেহ ময়নাতদন্ত করতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023