ডিসি-ইউএনও-এসিল্যান্ড নিয়োগে মানতে হবে যেসব শর্ত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়নে নতুন নীতিমালা জারি করা হয়েছে। সম্প্রতি ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ পরিপত্র আকারে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নীতিমালায় জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি)-সহ মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে নতুন কিছু শর্ত যুক্ত করা হয়েছে। আগের নীতিমালায় যে অস্পষ্টতা ছিল তা নতুন নীতিমালায় তা দূর করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

নতুন নীতিমালা জারি করায় ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন নীতিমালা, ২০১৫’ এবং ‘জেলা প্রশাসক, অতিরিক্তি জেলা প্রশাসক, ইউএনও এবং মহানগর হাকিম হিসেবে কর্মকর্তা নির্বাচন বা পদায়নের নীতিমালা-১৯৯৭ (সংশোধিত ২০১০, ২০১৩, ২০১৫)’ বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023