শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বালুখালী ক্যাম্প ১৮ ইস্টে এ ঘটনা ঘটে। ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ হোসেন বালুখালী ক্যাম্প ৮ ইস্টের ব্লক-৩২ এর মোহাম্মদ মো. সিদ্দিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের প্রধান মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, আজ সোমবার সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023