শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় চোরাই মটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

গতকাল রোববার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ চোরাই মটরসাইকেল উদ্ধারসহ মটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলা সদরের দলিল লেখক অফিস সংলগ্ন বীজ অফিস থেকে গত ৪ অক্টোবর মঙ্গলবার ২০২২ দিনগত রাতে অফিসের গ্রীল কেটে কালো রংয়ের ডিসকভার-১১০সিসি মটরসাইকেল (যার নং-গায়বান্ধা-হ-১৩-৪৪৭৩) চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে পরের দিন ৫ অক্টোবর বুধবার বীজ অফিসের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার দিন গত রোববার দিনগত রাতে দুপচাঁচিয়া থানার এসআই শাহজাহান আলী মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সাহারপুকুর বাজার এলাকার আমষট্ট গ্রামের জসিম উদ্দীনের ছেলে ওয়াহেদুর রহমান ওরফে টুটুলের নাছিম অটোজ নামক ম্যাক্যানিক দোকানে মটরসাইকেল বেচা-কেনা হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ গ্যারেজের মালিক ওয়াহেদুর রহমান টুটুল সহ কইল উত্তরপাড়ার আজিজুল সাখিদারের ছেলে মেহেদী হাসান ওরফে আকাশকে (১৯) চোরাই মটরসাইকেল সহ গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই রাতেই উপজেলা সদরের ধোকরকোলা গ্রামের মোবারক আলীর ছেলে ফয়সাল (২৪) ও কইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহিনুর ইসলামকে (৩৩) গ্রেফতার করে। এ সংক্রান্তে এসআই শাহজাহান নিজেই বাদী হয়ে থানায় ১৮৬০ সালের ৪১৩ পেনাল কোড ধারায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023