শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

তৃতীয়বার নেপালের প্রধানমন্ত্রী হলেন পুষ্পকমল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন ৬৮ বছর বয়সী সিপিএন-মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল, যিনি প্রচণ্ড নামেই পরিচিত। দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি গতকাল রোববার প্রচণ্ডকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেপালে জোট সরকার গঠিত হচ্ছে।

প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী পুষ্পকমল দাহালকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন বিরোধী সিপিএন-ইউএমএল, সিপিএন-মাওবাদী কেন্দ্র, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) এবং কয়েকটি ছোট দল এক বৈঠকে প্রচণ্ডের নেতৃত্বে সরকার গঠনে সম্মত হয়।

সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন প্রচণ্ড। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছর প্রধানমন্ত্রী হবেন।

সিপিএন-ইউএমএলের সাধারণ সম্পাদক শঙ্কর পোখারেল বলেন, ‘নেপাল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল হয়েও সরকার গঠন করতে পারেনি। তাই প্রচণ্ডের নেতৃত্বে সিপিএন-ইউএমএল নতুন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে।’

নেপালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য সংখ্যা ২৭৫। সেখানে ১৬৫ জনের সমর্থন পেয়েছে নতুন জোট সরকার। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর ৩০ দিনের মধ্যে আস্থাভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে প্রচণ্ডকে।

উল্লেখ্য, নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশক ধরে চলা বিদ্রোহের নেতৃত্ব দানকারীদের একজন প্রচণ্ড। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার তার শপথ নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023