শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীন-সহ পাঁচ দেশে বেড়েছে করোনা প্রকোপ, সতর্ক ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

চীন, জাপান, যুক্তরাষ্ট্র, কোরিয়া, ব্রাজিলে করোনা ব্যাপক হারে ছড়াচ্ছে। তাই এবার আগে থেকেই সতর্ক ভারতের কেন্দ্রীয় সরকার। সিদ্ধান্ত নেয়া হয়েছে, করোনায় আক্রান্ত প্রতিটি রোগীর দেহ থেকে নেয়া নমুনা বিশেষভাবে পরীক্ষা করে দেখা হবে, কোন ধরনের ভাইরাস ভারতে সক্রিয়। ভাইরাসের রূপবদল হয়েছে কি না। নতুন প্রজাতির ভাইরাসের দেখা পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সব রাজ্য সরকারকে চিঠি লিখেছেন। সেখানেই সতর্কতামূলক কী ব্যবস্থা নিতে হবে তা বলেছেন। ভারতে এখন করোনা নিয়ন্ত্রণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব হলো, ভারতে এখন করোনা রোগীর সংখ্যা তিন হাজার ৪০৮ জন। কিন্তু বিশ্বে এখন ৩৫ লাখ মানুষ প্রতি সপ্তাহে করোনায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছেন, চীনসহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ হঠাৎ বেড়ে গেছে। এই অবস্থায় আমাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। প্রতিটি করোনা রোগীর শরীর থেকে নেয়া নমুনা পরীক্ষা করে দেখতে হবে, কোন প্রজাতির করোনা ভাইরাসে রোগী আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যসচিবের মতে, এই ব্যবস্থা নিতে পারলে নতুন প্রজাতির ভাইরাসের দেখা পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া সম্ভব হবে। তিনি জানিয়েছেন, ভারত আগের মতো করোনাকে রুখতে পাঁচমুখি কর্মসূচি নিয়ে চলবে। করোনা পরীক্ষা করা হবে, করোনার ভাইরাস পাওয়া গেলে দেখা হবে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছেন, তাদেরও পরীক্ষা হবে। করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। ভ্যাকসিন চালু থাকবে এবং সবাইকে কোভিডবিধি মানতে হবে। এখন সপ্তাহে এক হাজার দুইশজন করোনায় আক্রান্ত হচ্ছেন। কিন্তু বিশ্বজুড়ে যেহেতু প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন, তাই ভারতকে সতর্ক থাকতে হবে বলে তিনি জানিয়েছেন।

এই বিষয়ে মঙ্গলবার প্রাথমিক সতর্কতা জারি করেছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের নেতৃত্বে বৈঠক হয়। সেখানে নতুন করে মাস্ক পরাসহ সাধারণ কোভিড বিধিনিষেধ মানার এবং এইসঙ্গে টিকাদানে জোর দেয়া হয়েছে। পাশাপাশি লাতিন আমেরিকা এশিয়ার কোরিয়া, চিন, জাপানের মতো দেশ থেকে যারা আসছেন তাদের উপর বিশেষ ভাবে নজর রাখতে বলা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতি বলেন, কোভিড এখনও যায়নি। সমস্ত ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। সারা দেশে কড়া নজারদারি চালানো হচ্ছে। দেশবাসীকে অনুরোধ করছি, মাস্ক পড়ুন এবং কোভিডের ভ্যাকসিন নিন। সূত্র: ডয়েচে ভেলে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023