সংসদের ২১তম অধিবেশন ৫ জানুয়ারি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আগামী ৫ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি সংসদের ২১তম অধিবেশন শুরু হবে।

গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023