শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

৮ বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কক্সবাজারের টেকনাফে আট বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। মুঠোফোনে তাদের পরিবারের কাছে তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা। অপহৃত আটজন হলেনটেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ, মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মো. রিদুয়ান, সলিম উল্লাহ, নুরুল হক, নুরুল আবছার নুর মোহাম্মদ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম আজ সোমবার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হালিম জানান, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের বনিরছড়া খালে মাছ শিকার করতে যান আটজন বাংলাদেশি। সেখান থেকে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায় মুখোশদারী রোহিঙ্গা সন্ত্রাসীরা। অপহৃতদের মধ্যে মোস্তফা করিম নামে দুই ভাই রয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিব উল্লাহ।

তিনি জানান, ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ করে পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদেরকে অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়। এরপর থেকে তাদের ফোন বন্ধ রয়েছে। পরে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করছে।

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, “অপহরণ করা আটজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মাছ শিকার করতে গিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত ফেরত না আসায় বিষয়টি স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অবহিত করেছে পরিবারগুলো।

বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023