শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়াড়ির কারাদন্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

রোববার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড রুপম দাস এর ভ্রাম্যমাণ আদালত ৫ জুয়াড়িকে দশ দিন করে বিনাশ্রম কারাদন্ডসহ জরিমানা প্রদান করেছে। উপজেলা সদরের খোলাশ গ্রামের মাঠের মধ্যে প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার সময় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনার দিন রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড রুপম দাস, এসআই এরশাদ আলী, এসআই সজিব মামুন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ খোলাশ এলাকায় যান। এ সময় ৫ জুয়াড়িকে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৪ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও একজনকে এক মাসের কারাদন্ডসহ প্রত্যককে ১শ’ টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলো, খোলাশ গ্রামের মৃত ফজের মোল্লার ছেলে মুকুল মোল্লা (৪২), আব্দুল কাদেরের ছেলে বিপ্লব প্রাং (৩৮), বেলাল প্রামানিকের ছেলে মজনু প্রামানিক (৪০) ও মোকছেদ মোল্লার ছেলে রুবেল মোল্লা (৩৬)। এছাড়াও মৃত শমসের আলীর ছেলে শহিদুল ইসলামকে (৪০) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। পুলিশ দন্ডপ্রাপ্ত আসামীদের বগুড়া জেল হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023