শিরোনাম :

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলোর হুঁশিয়ারি উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেই যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটি কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার ও জাপানের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছে, রোববার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তংচাং-রি এলাকা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। প্রায় ৫০ মিনিট ব্যবধানে দুইটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়া এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানায় নি।

এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ৫৫০ কিলোমিটার উচ্চতায় উড়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023