শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

করোনা বিধিনিষেধ হঠাৎ শিথিল করায় চীনে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকভাবে বাড়তে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য সংস্থা ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স এবং অ্যাভ্যুলেশন (আইএইচএমই) ধারণা করছে, চীনে ২০২৩ সালে করোনায় আক্রান্ত হয়ে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। খবর রয়টার্সের। আইএইচএমই পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, ‘আমার ধারণা, আগামী বছরের এপ্রিলে চীনে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। এমনকি, ওই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের ৩ লাখ ২২ হাজার মানুষ মারা যেতে পারেন। পাশাপাশি দেশটির চার ভাগের তিন ভাগ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হতে পারেন।’ তিনি আরও বলেন, চীন এত দীর্ঘ সময় জিরো কোভিড নীতি অব্যাহত রাখবে, তা কেউ ভাবতে পারেনি। কঠোর নীতির কারণে প্রথমদিকে করোনাভাইরাসের অন্যান্য ধরন নিয়ন্ত্রণ করা গেলেও ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে চীনকে।  সংস্থাটি আরও দাবি করে, দেশটির দুর্বল ভ্যাকসিনের কারণে অবস্থা খারাপ ধারণার চেয়েও বেশি খারাপ হতে পারে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে চীনের ৬০ শতাংশ মানুষ, বিশেষ করে অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে, সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে এ বছরের ৭ ডিসেম্বর করোনাসংক্রান্ত কঠোর বিধি-নিষেধ তুলে নিলেও, এ সময়ের পরে করোনায় আক্রান্ত হয়ে চীনে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সর্বশেষ গত ৩ ডিসেম্বর প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা যাওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ৫ হাজার ২৩৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023