শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

বগুড়ার বিসিক শিল্পনগরীর প্রায় এক কিলোমিটার দূরে সুবিল খালসংলগ্ন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনের সড়কে পড়ে ছিল এক নৈশ প্রহরীর লাশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

লাশ উদ্ধার হওয়া নৈশ প্রহরীর নাম আলাউদ্দিন আলী (৭০)। তাঁর বাড়ি বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া উটের মোড় এলাকায়। তিনি বগুড়া বিসিক শিল্পনগরীর প্রধান ফটকে নৈশ প্রহরী হিসেবে কর্তব্যরত ছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাতের পালার দায়িত্ব পালন করতে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। পরে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর লাশ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনের সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোরে বিসিক শিল্পনগরী এলাকা থেকে আলাউদ্দিন বাড়ি ফিরছিলেন। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে সাতমাথা-মাটিডালি সড়কে (পুরাতন রংপুর সড়কে) কোনো যানবাহনের চাপায় তিনি মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023