শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

গভীর সংকটে পেরু, সহিংসতায় নিহত বেড়ে ২০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে পেরু। গত ৭ ডিসেম্বর নির্বাচিত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়োকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরে তিনি গ্রেপ্তার হন। এর জেরে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংস চলমান বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ২০ জনের বেশি নিহত হয়েছেন। এমন সংকটের অবসান ঘটাতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে পেরুর কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার দেশটির রাজধানী লিমায় ক্ষমতা কাঠামোর সকল শাখার প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অব স্টেটস ও চার্চ নেতাদের এ বৈঠক হয়। তিন ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। এর আগে ক্যাস্তিয়োর অভিশংসনকে কেন্দ্র করে চলমান সহিংস বিক্ষোভের প্রতিক্রিয়ায় সরকারের দুই মন্ত্রী পদত্যাগও করেন।

শুক্রবার সন্ধ্যার ওই বৈঠকের পর পেরুর ন্যাশনাল বোর্ড অব জাস্টিসের প্রধান হোসে আভিয়া, নাগরিকদের সহিংসতা এড়াতে আহ্বান জানান। সেইসঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসতে বলেন।

তিনি বলেছেন, এ ধরনের আলোচনাকে উৎসাহিত করতে মন্ত্রীরা যে যে এলাকায় বিক্ষোভ হচ্ছে সেখানেও যাবেন। তবে এই নিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে গণমাধ্যমে কোনো বিবৃতি দেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023