দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সবধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএসসিএসসি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রথাগত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতমুখী প্রশিক্ষণে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নানামুখী ঝুঁকি মাথায় রেখে কাজ করতে হবে। এক্ষেত্রে সমন্বিত জাতীয় উদ্যোগের প্রয়োজন।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। আমরা সব সময় শান্তির পক্ষে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ব্যাংকে টাকা না থাকার বিষয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। আপনারা কেউ গুজবে কান দেবেন না।

এ বছর ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বিমান, নৌ, পুলিশ বাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫০ জন কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023