শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় অস্ত্রসহ তিন মাদক সেবী গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

গত রোববার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ সোহাগ (২০) নামের এক যুবককে অস্ত্র ও তিন মাদক সেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের তাজপুর গ্রামের টুকু মিয়ার ছেলে সোহাগকে (২০) আটক করে। উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড ফলের দোকানের সামনে থেকে তাকে আটক করেন এবং তার দেহ তল্লাশী করে স্টিলের তৈরী বার্মিজ চাকু উদ্ধার করে। ওই রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা হয়েছে। অপর দিকে মাদক সেবনের সময় তালোড়া রেলস্টেশনের পিছনে পরিত্যক্ত রেলওয়ের বাসভবনের ভিতর থেকে মাদক সেবনকারী নওদাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০), লাফাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জুয়েল প্রামানিক (৩০) ও তোফাজ্জল হোসেনের ছেলে মামুনুর রশিদকে (৩৭) গ্রেফতার করে। তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023