শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

গাবতলীতে জেলা পরিষদের সদস্য বাকীকে সংবর্ধনা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

বগুড়ার গাবতলী আলিম মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায়  সোমবার আলিম মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মাঠে তাঁকে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া-৭ এর সাবেক এমপি আমিনুল ইসলাম সরকার পিন্টু, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আব্দুল্লাহেল বাকী, আ.লীগ নেতা মাহবুব মিল্টন, কমিটির সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, জহুরুল ইসলাম, সাবেক সদস্য আ: মান্নান, প্রাক্তন ছাত্র আ: সালাম প্রমুখ। মাদ্রাসার সহকারী অধ্যাপক মোখলেছার রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়িক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির, কোষাধ্যক্ষ সাহিনুর আলম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক পবন সরকার, যুবলীগ নেতা মুন পাইকারসহ আরো অনেকে। শেষে আলিম মাদ্রাসা পক্ষ থেকে আব্দুল্লাহেল বাকী পাইকারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023