২০২২-২৩ অর্থ বছরের আমন মৌসুমে সোমবার বেলা ১১ টায় কাহালু খাদ্য গুদাম চত্বরে সরকারী ভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।চলতি আমন মৌসুমে ২৮ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট হতে এক হাজার ২১ মেঃ টন ধান ও ৪২ টাকা কেজি দরে এক হাজার ৫৭৯ মেঃ সিদ্ধ চাল মিলারদের নিকট হতে আগামী ২৮.০৩.২০২৩ ইং তারিখ পর্যন্ত সংগ্রহ করা হবে।
ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার,উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু,ওসি এল এস ডি মনোয়ার হোসেন,উপজেলা চাউল কল মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মুনছুর আলী খান,মিল মালিক সমিতির নেতা আলহাজ্ব মুনছুর আলী প্রাং,আলহাজ্ব জয়নাল আবেদীন প্রমুখ।