রোববার দুপুর ২টার দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগাজ ও দৈনিক দূরন্ত সংবাদ এর উপজেলা প্রতিনিধি আবু কালাম আজাদের মা লাইলী বেগম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ রাসেল গ্যাস্টলিভার হাসপাতালে সময় মারা গেছেন(ইন্নালিল্লাহে….. রাজিউন)।
দুপচাঁচিয়া উপজেলা সদরের পৌর এলাকার ধোকরকোলা গ্রামের আবিদার রহমান টুকুর স্ত্রী লাইলী বেগম দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ছেলে ও ২মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রোবাবর রাতেই দুপচাঁচিয়া পাইলট হাইস্কুল মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহ-সভাপতি আখতারুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল প্রমুখ।