শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ধুনটে বন্ধুর কিলঘুষিতে ব্যবসায়ী নিহত

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

বগুড়ার ধুনট উপজেলায় ৫০০ টাকার জন্য বন্ধুর কিলঘুষিতে জাকির হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জাকির শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ জানায়, জাকির হোসেন পাঁচ বছর ধরে মজবাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। বাড়ির পাশে একটি মুদি দোকান করে সংসার চালাতেন। ১০ মাস আগে একই গ্রামের বন্ধু জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন জাকির। কিন্তু বন্ধুর পাওনা টাকা পরিশোধ করতে পারছিলেন না জাকির।

শুক্রবার রাতে মুদি দোকানের সামনে পাওনা টাকা নিয়ে জাকিরের সঙ্গে জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীরের কিলঘুষিতে আহত জাকির। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে জাহাঙ্গীর আলম ও তার পরিবারের লোকজন পলাতক আছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023