শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস সংবর্ধনা

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেশনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৪ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন স্তরের নারী, ওয়ার্ল্ড ভিশন ও ব্র্যাকের পল্লী সামজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যার মো. আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের,  উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন,যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসমাইল হোসেন মোস্তাক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি শারমিন সুরভী, ব্র্যাকের কর্মকর্তা পিয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে  অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী দক্ষিন চকযদু গ্রামরে মোছা. ছালেহা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চকহরিহরপুর গ্রামের বিথি নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোছাঃ জান্নাতুন নাইম ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় বাসুদেবপুর গ্রামের মোছাঃ শিরিনা খাতুনকে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023