আওয়ামী লীগ করে উন্নয়ন, বিএনপির কাজ লুটপাট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধামন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ করে উন্নয়ন, বিএনপি করেছে লুটপাট। তারা গণতান্ত্রিক ধারা পছন্দ করে না। অথচ দেশে গণতন্ত্র আছে বলেই সার্বিক উন্নতি হচ্ছে। বর্তমান সরকার জনগণের সার্বিক জীবন মান বদলের জন্য কাজ করে যাচ্ছে।

রোববার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ট্টগ্রাম মহানগর এবং উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৯৬ সালে তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলো। এ কারণেই মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে তাদের আঁতাত। আমরা কল্যাণ করি মানুষের উন্নয়নের জন্য। বিএনপি পারে মানুষ খুন করতে। গ্রেনেড মেরে, গুলি করে তারা মানুষ হত্যা করেছে। দেশের ৬৩ জেলায় তারা একযোগে বোমা মেরেছিলো বিএনপি। ক্ষমতায় থাকতে দুই হাতে লুটপাট করেছে। জনগণের সম্পদ পাচার করেছে।

তিনি বলেন, জিয়া যখন মারা যায় আমরা শুনেছিলোম পরিবারের জন্য তিনি কিছুই রেখে যাননি। এখটা ভাঙা সুটকেস ছাড়া কিছু ছিলো না। আমি প্রশ্ন রাখতে চাই, খালেদা জিয়া ক্ষমতায় এসেই কীভাবে সম্পদের পাহাড় গড়েছিলো। তারা কি জাদুর কাঠি পেয়েছিলো?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023