শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুদ্ধে রাশিয়ার ৯০ হাজার সেনা নিহত, দাবি ইউক্রেনের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার ৯০ হাজার ৬০০ সেনা নিহত হয়েছে। গত শুক্রবারেই ইউক্রেনের সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে ৫১০ জন। আজ শনিবার গার্ডিয়ানের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের সর্বশেষ পরিসংখ্যানে বলেছে, ইউক্রেনের বাহিনী শুক্রবার রাশিয়ার আটটি ড্রোন ভূপাতিত করেছে, সেইসঙ্গে ট্যাঙ্কও গুঁড়িয়ে দিয়েছে।

এছাড়া পরিসংখ্যানে বলা হয়েছে, রুশ বাহিনী এখন পর্যন্ত ২৮০টি প্লেন, ২৬৩টি হেলিকপ্টার, ২ হাজার ৯১৭টি ট্যাঙ্ক, এক হাজার ৯০৬টি আর্টিলারি সিস্টেম, ৪ হাজার ৪৭২টি সাঁজোয়া যান, ১৬৩টি স্পেশাল সরঞ্জাম, ৫৩১টি ক্রুজ মিসাইল হারিয়েছে।

তবে ইউক্রেনের এই দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া দেশটির এই দাবি গার্ডিয়ানের পক্ষ থেকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৮৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023