শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুদ্ধ অবসানে আলোচনায় প্রস্তুত পুতিন: ক্রেমলিন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সংঘাত অবসানের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করার একদিন পর শুক্রবার এ বিষয়ে তাদের মতামত জানালো ক্রেমলিন।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে তিনি পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত। তবে প্রথমেই ইউক্রেন থেকে রুশ বাহিনীকে সরিয়ে আনতে হবে এবং পুতিন যদি সংঘাতের অবসানে কথা বলতে চান। সময় বাইডেনের পাশে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে বাইডেনের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাশিয়ান প্রেসিডেন্ট আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য সর্বদা আলোচনার জন্য প্রস্তুত ছিলেন, আছেন এবং থাকবেন। তবে রাশিয়া ইউক্রেন থেকে তার সৈণ্য সরিয়ে আনবে না।

পেসকভ আরও বলেন, আমাদের স্বার্থ অর্জনের সবচেয়ে পছন্দের উপায় হল শান্তিপূর্ণ, কূটনৈতিক উপায়। কিন্তু আলোচনার জন্য পারস্পরিক ভিত্তি কঠিন কারণ যুক্তরাষ্ট্র রাশিয়ার দখল করা নতুন অঞ্চলের স্বীকৃতি দেবে না। পেসকভের দাবি, নতুন অঞ্চলগুলোকে রাশিয়ান হিসাবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি যে কোনও সম্ভাব্য সমঝোতায় বাধা সৃষ্টি করছে।

আলোচনার জন্য বাইডেনের শর্তগুলো রাশিয়ার দৃষ্টিকোণ থেকে অসম্ভব ছিল কিনা জানতে চাইলে পেসকভ বলেন, সারাংশে বাইডেন এটাই বলেছেন রুশ সেনারা ইউক্রেন ছেড়ে যাওয়ার পরেই আলোচনা সম্ভব। তবে আমরা এটি কখনও মেনে নিতে পারবো না এবং ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, রাশিয়ান এবং ইউক্রেনীয় কর্মকর্তারা সংঘাতের প্রাথমিক পর্যায়ে বেশ কয়েক দফা আলোচনা করেছেন, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আয়োজন করা মিটিংও ছিল। যেগুলো যুদ্ধ অবসানে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে জাতিসংঘ এবং তুরস্কের মধস্থতায় একটি থেকে শস্য রপ্তানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া এবং ইউক্রেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবরই বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকবেন ততক্ষণ মস্কোর সঙ্গে শান্তি আলোচনা করতে পারবে না কিয়েভ। সূত্র: রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023