সম্প্রতি ঋণের দায়ে আত্মহত্যার শিকার শাফিকুল ইসলাম সবুজ ও রবিউল ইসলামের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ হতে ২৫ হাজার করে, ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। গত বুধবার দুপুরে কাহালু সদর ইউনিয়নের কাইট গ্রামে উপস্থিত হয়ে আমীরে জামায়াতের পক্ষ হতে সহায়তার নগদ ২৫ হাজার টাকা নিহত শাফিকুল ইসলাম সবুজের অসহায় বিধাব স্ত্রী রোজিনা বিবির হাতে তুলে দেন, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাহালু উপজেলা পরিষদের টানা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা জামায়াতের আমীর আব্দুস সাহিদ খান, প্রভাষক আব্দুল মোমিন,রেজাউল করিম,নুরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাহালু উপজেলা (উত্তর) শাখার সভাপতি তারিক শেখ, সবুজের পিতা হাসেম আলী, সহকারী শিক্ষক (অঃ বঃ) আব্দুল কাদের প্রমুখ।
অপরদিকে কালাই নওদা পাড়ার নিহত রবিউল ইসলামের অসহায় বিধাব স্ত্রী রহিমা বিবির হাতে আমীরের জামায়াতে সহায়তার নগদ ২৫ হাজার টাকা তুলেদেন বগুড়া জেলা জামায়াতের (পশ্চিম) শাখা আমীর অধ্যপক আব্দুর রাজ্জাক। এসময় কাহালু উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ,বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের কাইট গ্রামের হাসেম আলী ছেলে শফিকুল ইসলাম সবুজ ও কালাই ইউনিয়নের নওদা পাড়ার আব্দুস ছাত্তারের ছেলে রবিউল ইসলাম ঋণের দায়ে সম্প্রতি আতœহত্যা করে।সংবাদটি দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সাতমাথা পত্রিকায় প্রকাশিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডাঃ শফিকুর রহমান বিষয়টি অবগত হন। পরে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে ঐ ঋণগ্রস্থ অসহায় দুই পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের সহায়তার জন্য জামায়াতে ইসলামের পক্ষ হতে দলের আমীর ডাঃ শফিকুর রহমান ৫০ হাজার টাকা প্রেরণ করেন।