শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাবতলীতে ব্যবসায়িক ঐক্য পরিষদের র‌্যালী কেক কর্তন ও সংবর্ধনা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বগুড়ার গাবতলী ব্যবসায়িক ঐক্য পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার এক বর্ণাঢ্য র‌্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভা, সংবর্ধনা ও কেক কর্তন অনুষ্ঠান সংগঠনের সভাপতি ফজলুল বারী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া-৭ এর সাবেক এমপি আমিনুল ইসলাম সরকার পিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাকী, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোমিনুল হক শিলু, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মিরাজুল ইসলামসহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়িক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির। রাসেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আনোয়ার, দীপু, শহীদুল ও জাহাঙ্গীর আলম। র‌্যালী শুরুর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ব্যবসায়িক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে কেক কাটেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023