শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কাহালুতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বগুড়ার কাহালুতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলী এলাকার একটি আলুক্ষেতে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে। বিমানে দুজন বৈমানিক ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এরুলিয়া বিমানবন্দর এলাকা থেকে বিমানটি উড্ডয়ন করে। এর কিছু পরই ওই মাঠের একটি আলুক্ষেতে তা বিধ্বস্ত হয়। এ সময় বিকট শব্দ হয়। দুর্ঘটনার পর পরই বিমানবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে দুজন বৈমানিককে উদ্ধার করেন। আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) এরুলিয়া বিমানবন্দর, বগুড়া সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির বৈমানিকদ্বয় নিরাপদ ও সুস্থ আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023