শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এরদোয়ানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

হুঙ্কার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল রোববার তিনি বলেছেন, তুরস্ককে কেউ তার নিজের নিরাপত্তা রক্ষার অধিকার ব্যবহার করতে বাধা দিতে পারবে না। খবর আনাদোলু এজেন্সির।

ইস্তানবুলে এক বৈঠকে এরদোয়ান বলেন, তুর্কির নিজস্ব নিরাপত্তার জন্য দেশটি সীমানার বাইরে এবং অভ্যন্তরে নির্ধারিত অঞ্চলে সব ধরণের ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। কেউ আমাদের সেই অধিকার ব্যবহারে বাধা দিতে পারবে না। সম্প্রতি ইরাক ও সিরিয়ায় অভিযানের কথা উল্লেখ করে তিনি এসব মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তুরস্কের এই প্রেসিডেন্ট আরও বলেছেন, উত্তরাঞ্চলীয় ইরাকে চলমান ক্ল-লক অভিযানের অংশ হিসেবে তুর্কি ৪৮০টি সন্ত্রাসীকে প্রতিহত করেছে। দেশটি চলতি বছরের এপ্রিলে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ করে এই অভিযান শুরু করে।

সম্প্রতি ইস্তানবুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হন এবং ৮০ জনের বেশি আহত হয়। এই হামলার জন্য পিকেকে দায়ী করে তুরস্ক। এরপরেই তাদের আস্তনা লক্ষ্য করে ইরাক ও সিরিয়ায় হামলা চালায় তুরস্কের বাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023