শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

৫০০ কেজি গাঁজা খেয়েছে ইঁদুর!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এক দুই কেজি নয়, ৫০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর। এমনই দাবি করেছে ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস ও সিএনএনের।

মথুরার পুলিশ বিশেষ নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট (এনডিপিএস) আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে এই দাবি করেছে। সেখানে উল্লেখ করেছে, শেরগড় ও হাইওয়ে থানার গুদামে মজুত রাখা বাজেয়াপ্ত ৫০০ কেজির বেশি গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছে।

সম্প্রতি দেশটির এক আদালত পুলিশকে এনডিপিএস-এর অধীনে করা মামলার আলামত হিসেবে পুলিশকে জব্দ করা ৫৮৬ কেজি গাঁজা দেখাতে বলেন। দুইটি আলাদা মামলায় শেরগড় ও হাইওয়ে থানা ৩৮৬ কেজি এবং ১৯১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছিল।

এই নিয়ে পুলিশ প্রসিকিউটর আদালতে বলেন, থানায় এমন কোনো জায়গা নেই যেখানে মজুদ করা মালামাল ইঁদুরের হাত থেকে রক্ষা করা যায়। এ ছাড়া বিশাল চালান থেকে অবশিষ্ট গাঁজা অফিসাররা ধ্বংস করেছে।

প্রসিকিউটরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আকারে ছোট হওয়ায় ইঁদুর পুলিশকে মোটেও ভয় পায় না। আবার ইঁদুরের মতো ছোট্ট প্রাণীকে মোকাবিলার বিষয়ে পুলিশের অভিজ্ঞতা নেই।

দেশটিতে এবারেই প্রথম এমন ঘটনা নয়। এর আগে গত ২০১৭ সালে ভারতের বিহার রাজ্যের পুলিশ দাবি করে, কয়েক হাজার লিটার অ্যালকোহল ইঁদুর খেয়ে ফেলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023