শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ গড়তে চান কিম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

উত্তর কোরিয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি বলেছেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া।’ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি উত্তর কোরিয়া তাদের সর্ববৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই কাজে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাদের পদোন্নতি দেন তিনি। এরপরেই শনিবার তিনি দেশটির লক্ষ্যের ঘোষণা দেন।

কিম বলেন, ‘উত্তর কোরিয়া রাষ্ট্র ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য পারমাণবিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। এর চূড়ান্ত লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির অধিকারী হওয়া।’

সম্প্রতি দেশটি যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোকে পাত্তা না দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই নিয়ে জাপান দাবি করেছে, উত্তর কোরিয়ার সম্প্রতি ছোড়া এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023