শিরোনাম :

ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের দুটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্য বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) সকালে দেশটির এস্পিরিটো সান্তোর আরাক্রুজ শহরে এই ঘটনা ঘটে। ১৬ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে। হামলার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় ওই শহরের গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে ৩ দিনের সরকারি শোক ঘোষণা করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023