শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

যশোরে বিমান বাহিনীর কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

যশোরে বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ অনুষ্ঠানে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে বার্ষিক এ কুচকাওয়াজ শুরু হয়। একদিনের সফরে যশোরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

এদিন দুপুর ২টায় যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, আজকের জনসভায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে বিশাল কর্মযজ্ঞ। যশোর শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পথে পথে তোরণ, ব্যানার, পোস্টার দেওয়া হয়েছে।

আজকের জনসভায় যশোরের উপজেলা ও আশপাশের জেলা-উপজেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেবেন। সমাবেশ ঘিরে সকাল থেকেই যশোর শহরে মানুষের ঢল নামতে দেখা গেছে।

এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর এ সফর ও জনসভা ঘিরে স্থানীয় প্রশাসন শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, যশোরে আজ স্মরণকালে বৃহত্তম জনসমাবেশ ঘটবে। সরকারের উন্নয়ন তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়া ও আগামীর উন্নয়ন পরিকল্পনা ভাষণে তুলে ধরবেন শেখ হাসিনা।

স্থানীয়রা বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর সফরের মধ্য দিয়ে সেখানকার মানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়াগুলো পূরণ হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023