শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনীয় সামরিক বাহিনীর হামলায় ৬০ রুশ সেনা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ইউক্রেনীয় সামরিক বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় অন্তত ৬০ জন রুশ সেনা নিহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের হামলায় রুশ সেনাদের প্রাণহানির এই তথ্য সামনে আনেন।

সেখানে তিনি বলেন, গত বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণে মিখাইলকভা শহরে গোলাবর্ষণ করলে রুশ সেনাদের প্রাণহানির এই ঘটনা ঘটে। রাশিয়ার সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে শহরটি পরিত্যাগ করে।

এর বেশি বিস্তারিত আর কোনো তথ্য তিনি সামনে আনেননি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এবং রয়টার্সও স্বাধীনভাবে ইউক্রেনের সেনাবাহিনীর হতাহতের এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি।

এর আগে ইউক্রেন গত বুধবার দাবি করেছিলো, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের ৭০ কিলোমিটার ভেতরে ডেনেজনিকোভ গ্রামে গোলাবর্ষণে প্রায় ৫০ জন রুশ সেনা নিহত বা আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উন্নত রকেট সিস্টেম সরবরাহ করেছে।

রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমাদের উদ্দেশে বলেছিলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023