শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে বুধবার (১৬ নভেম্বর) একই সময়ে এখানে রেকর্ড হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় বৃহস্পতিবার সকালে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ঠান্ডা বাতাসের কারণে রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে শীতকালে অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। তবে চলতি মাসে কুয়াশার পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে কমবে তাপমাত্রাও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023