শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

বগুড়ায় ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বগুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে শহরের জিলা স্কুল প্রাঙ্গণে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।
বর্তমান সরকারের অবকাঠামোগত নানা উন্নয়নমুখী কার্যক্রম ও প্রযুক্তিগত ব্যবহারে এগিয়ে নিতে মেলাতে উপজেলার সরকারি, বেসরকারি দপ্তর ও স্থানীয় তরুণ শিক্ষার্থীরা তাদের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (ডিজিটাল সেন্টার, পোস্ট ইস-সেন্টার, ই-কমার্স, অন্যান্য আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ) ও প্যাভিলিয়ন-৪ এ (শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান) সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৩টি স্টল অংশ নিয়েছে।
উদ্ভাবনী মেলায় দিনের শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। অনুষ্ঠানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট শারমিন সুলতানার সঞ্চালনায় অতিথিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023