শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বগুড়া পৌর শহরের চকফরিদ কলোনিতে সন্ত্রাসীদের হামলায় আহত আব্দুল বারী চান (৪০) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল বারী চকফরিদ এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে ছিলেন। এছাড়া তিনি জেলা ছাত্রদলের সাবেক নেতা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, ১ অক্টোবর আব্দুল বারী আদালতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। ৩০০ গজ যাওয়ার পর তিনজন ব্যক্তি তার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বারীকে কুপিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।

এসআই আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে মারা যান। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023