শিরোনাম :

মামলা তদন্তে তদারকি বাড়াতে অতিরিক্ত আইজিপির নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

মামলা তদন্তে তদারকি বাড়িয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি নির্দেশনা দেন।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায় সভায় সেপ্টেম্বর-২০২২ মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, অপমৃত্যু মামলা ইত্যাদি সংক্রান্তে তথ্য উপস্থাপন করেন।

সভায় বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায করা হয়। তাতে দেখা যায়, আলোচ্য সেপ্টেম্বর মাসে পূর্ববর্তী আগস্ট-২০২২ মাসের তুলনায় মোট রুজু করা মামলা, ধর্ষণ মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা কমেছে।

সভায় সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023