শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

আগামী বছরের জানুয়া‌রি থেকে ‌দে‌শের সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছে প্রাথমিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব মো. আমিনুল ইসলাম খান। আজ রোববার স‌চিবাল‌য়ে এক ব্রি‌ফিং‌য়ে তিনি এ তথ্য জানান।

মো. আমিনুল ইসলাম খান ব‌লেন, ‘দে‌শের সকল প্রাথ‌মিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব। এতে দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার সম্ভব। মূলত ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বি‌বেচনায় নি‌য়ে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হবে।’

আমিনুল ইসলাম আরও বলেন, ‘এক শিফটে স্কুল চলে আমরা তিন ঘণ্টার জায়গায় পাঁচ ঘণ্টা পড়াতে পারব। এতে কোনো শিক্ষক চাকরি হারাবেন না, আবার স্কুলও বন্ধ হবে না।’

দেশে প্রায় ৬৫ হাজার ৬০০টির মতো স্কুল রয়েছে। যার মধ্যে ১০ হাজার ৯১৫টি স্কুলে দুই শিফটে পাঠদান কার্যক্রম চালু আছে। তিনি আরও বলেন, ‘তিন হাজার ৩৩৭টি স্কুলে শিক্ষক সংখ্যা বেশি। সেগুলো এক শিফটে করে নিচ্ছি। আবার অনেক জায়গায় আছে দুই শিফটে পরিচালিত হয়, কিন্তু শিক্ষার্থী সংখ্যা কম সেগুলোর সংখ্যা ১৩ হাজার ৮০৯টি। যার মধ্যে এক হাজার ৩৪৮ বিদ্যালয়ে রুমের সংখ্যা সাত বা তার বেশি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023