শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘কনুই কেটে কৃত্রিম হাত সংযোজন, ফাঁকা অংশে ইয়াবা বহন’

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

ভয়ংকর এক ইয়াবা কারবারির সন্ধান দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যিনি নিজের হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে কৃত্রিম হাত সংযোজন করেছেন। সেই কৃত্রিম হাতের ফাঁকা জায়গায় বহন করতেন ইয়াবা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

বুধবার সকালে বিষয়টি জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতরের ফাঁকা অংশে ইয়াবা বহন করতেন ওই কারবারি। গত ৭-৮ বছর ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাওয়া এই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

এ বিষয়ে বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023