শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

দ্বিতীয় বিবাহ অভিযানে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

আবারও বিবাহ অভযানে নামছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানা গেছে, আগামী ২৫ অক্টোবর থেকে তার এই অভিযান শুরু হবে। তবে এই অভিযান তার ব্যক্তি জীবনের না, অভিনয়ে। কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল অংশ নিচ্ছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

এর আগে ফারিয়া অভিনীত ‘বিবাহ অভিযান’ সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পায়। যা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে ‘বিবাহ অভিযান ২’।

সৌমিক হালদারের পরিচালনায় এবারের সিনেমায়ও দেখা মিলবে অঙ্কুশ, অনির্বাণ, রুদ্রনীল, সোহিনী সরকার ও প্রিয়াংকা সরকারকে।

নুসরাত ফারিয়া বলেন, ‘দুবার এই সিনেমার শুটিং পেছানোর পর অবশেষে শুটিং তারিখ চূড়ান্ত হয়েছে। আমিও অপেক্ষায় ছিলাম শুটিংয়ের জন্য। এই সিনেমার প্রথম পার্ট দর্শক দারুণ পছন্দ করেছিল। আশা করি, নতুন পার্টও পছন্দ করবে।’

উল্লেখ্য, নুসরাত ফারিয়ার সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। আর মুক্তির অপেক্ষায় আছে ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। এ ছাড়া তিনি কাজ করেছেন কলকাতায় ‘রকস্টার’ সিনেমায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023