শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি দেবে রাশিয়া

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা-‘রোসাটম’র মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেছেন, সর্বোত্তম বিদ্যুৎ উৎপাদনের জন্য রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুশ আণবিক শক্তি সংস্থা- রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ একথা জানান।

আগামী বছরের অক্টোবরে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সাথে সাক্ষাৎ করেন লিখাচেভ। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

রোসাটম মহাপরিচালক প্রধানমন্ত্রীকে বলেছেন যে, বাংলাদেশে পারমাণবিক জ্বালানি পৌঁছালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সেটার উদযাপন করতে চান তারা।

রূপপুর প্রকল্পের জন্য তারা বাংলাদেশিদের প্রশিক্ষণ দিচ্ছেন উল্লেখ করে লিখাচেভ বলেন, রাশিয়া বাংলাদেশে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা করতে আগ্রহী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফও করেন লিখাচেভ।

কোভিড-১৯ মহামারির মধ্যেও পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত রাখার জন্য রাশিয়া, বিশেষ করে রোসাটম ডিজিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তার জন্য তিনি রাশিয়ার প্রশংসা করেন। সূত্র : বাসস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023