শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভয়াবহ বন্যার কবলে নাইজেরিয়া, মৃত্যু ছয় শতাধিক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে নাইজেরিয়া। দেশটিতে ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছেন ছয় শতাধিক মানুষ। এছাড়া আশ্রয়হীন হয়ে পড়েছে ১৩ লাখ মানুষ এবং বিনষ্ট হয়ে গেছে দুই লাখের বেশি ঘর-বাড়ি।

সোমবার (১৭ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, এ বন্যা ‘প্রবল’ দুর্যোগে রূপ নিয়েছে। সতর্ক করা সত্ত্বেও অনেক রাজ্য পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি না নেয়ায় এমন হয়েছে বলে জানান মন্ত্রী।

বিবিসি জানায়, নভেম্বরের শেষ পর্যন্ত এ বন্যা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। নাইজেরিয়ায় নিয়মিত মৌসুসমি বন্যা হলেও এবারের পরিস্থিতি অত্যন্ত খারাপ।

এদিকে, ভয়াবহ পরিস্থিতির জন্য অস্বাভাবিক ভারি বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে দেশটির সরকার। আর বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পরিকল্পনা- অবকাঠামো ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: ইরানের কারাগারে আগুনে নিহত ৪, আহত ৬১

নাইজেরিয়ায় গ্রীষ্মের প্রথম দিকে বন্যা শুরু হওয়ার পর থেকে কৃষি জমির বিশাল অংশ ডুবে ফসল নষ্ট হয়ে গেছে। বন্যার কারণে খাদ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে আর রোগের বিস্তার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে দেশটিতে। সূত্র: বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023