শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাংলাদেশিসহ ৫০১ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫০১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে সেলানগর ইমিগ্রেশন বিভাগের ৭৮ জনের একটি টিম এই অভিযান চালায়।

আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন।

সেলানগর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) টারমিজি তালিব আলী হোসেন জানান, স্থানীয় নাগরিকদের গোপন তথ্যের ভিত্তিতে শাহআলম এর ২২ নম্বর সেকশনে একটি পণ্য সামগ্রী প্যাকেজিং কোম্পানিতে অভিযান পরিচালনা করে ৫০১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।

মামলাটি ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্ত করা হচ্ছে বলে জানান টারমিজি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023