শিরোনাম :

বন্যা-ভূমিধসে ভেনেজুয়েলায় নিহত অন্তত ২৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দক্ষিণে লাস তেজেরিয়াস শহরে প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট এই বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ৫২ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে মধ্য ভেনেজুয়েলায় পাঁচটি ছোট নদী প্লাবিত হওয়ার পরে কমপক্ষে ২৫ জন মারা গেছেন। এ ঘটনায় এখনও ৫২ জন নিখোঁজ রয়েছেন।

রোববার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা জানান দেশটির সিটিজেন সিকিউরিটির ভাইস প্রেসিডেন্ট রেমিজিও সেবেলোস।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দিনের শুরুতে জানান, শনিবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে আশপাশের পাহাড় থেকে বড় বড় গাছের গুঁড়ি এবং ধ্বংসাবশেষ কারাকাসের ৪০ মাইল (৬৭ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেজেরিয়াস শহরের আবাসিক এলাকায় এসে পড়ে। এর ফলে মানুষের ঘরবাড়ির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান এবং কৃষি জমি ক্ষতির মুখে পড়েছে।

রদ্রিগেজ বলেন, মাত্র আট ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে এবং এতে করে বন্যার সৃষ্টি হয় ও খাবার পানীয়র সকল ব্যবস্থাই বন্যার পানিতে ভেসে যায়।

তিনি বলেন, শহরজুড়ে কাদা ও পাথরের নিচে আটকে পড়া লোকদের খুঁজে বের করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। এছাড়া সামরিক বাহিনীর সদস্য ও উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া মানুষদের খোঁজে নদীর তীরে অনুসন্ধান চালাচ্ছেন।

বন্যার পানিতে তেজেরিয়াস শহরের একটি প্লাবিত রাস্তা থেকে ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, আমরা ছেলেদের, মেয়েদের হারিয়েছি। তেজেরিয়াস শহরে যা ঘটেছে তা একটি ট্র্যাজেডি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023